দর বৃদ্ধির শীর্ষে এএফসি এগ্রো বায়োটেক

আপডেট : ০৬ জানুয়ারি ২০২১, ২১:২৭

 ইত্তেফাক রিপোর্ট

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর বেড়েছে এএফসি এগ্রো বায়োটেক লিমিটেডের। গতকাল কোম্পানির ডিএসইর দর বাড়ার তালিকায় শীর্ষে উঠে এসেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৯৪ শতাংশ বেড়েছে। কোম্পানির শেয়ার দর সর্বশেষ ১৮ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়েছে। কোম্পানির মোট ২ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দাম বাড়ার তালিকায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে রবি আজিয়াটা। কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৮৯ শতাংশ বেড়েছে। কোম্পানির শেয়ার সর্বশেষ ৪৩ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়েছে। কোম্পানির মোট ৮৮ কোটি ৮১ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের দিনের চেয়ে ৯ দশমিক ৮৩ শতাংশ বেড়ে ডিএসইর দর বৃদ্ধির তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে ফু ওয়াং সিরামিক। কোম্পানির শেয়ার সর্বশেষ ১৩ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়েছে। কোম্পানির মোট ৬ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দর বৃদ্ধির শীর্ষ দর কোম্পানির তালিকায় থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে—জিবিবি পাওয়ার, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, একটিভ ফাইন কেমিক্যাল, অ্যাপোলো ইস্পাত, লঙ্কাবাংলা ফাইন্যান্স, এসএস স্টিল এবং জেএমআই সিরিঞ্জ।