নেত্রকোনা প্রতিনিধি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে মিতালী সংঘ আয়োজিত মোক্তারপাড়ার মাঠে অনুষ্ঠিত টি-টোয়েন্টি ক্রিকেটে টিম নৌকা ১২ রানে এনআই খান কিংসকে হারিয়ে চ্যম্পিয়ন হয়। টিম নৌকা টসে জিতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১৩২ রান করে। এনআই খান কিংস চার বল বাকি থাকতেই ১২০ রানে সব উইকেট হারায়। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি কাজি মো. আবদুর রহমান।
