খুলনা অফিস
খুলনায় এক্স ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে খালিশপুর প্রভাতি স্কুল মাঠে সাবেক ক্রিকেটারদের অংশগ্রহণে প্রথম মাস্টার্স কাপ টি-টোয়েন্টি ক্রিকেট শুরু আজ। ফ্রাঞ্চাইজিভিত্তিক ছয় দল বেক অ্যান্ড বাইটস, হুগলি বিস্কুট কোম্পানি, নিউ মোটরসাইকেল মার্ট, নিউ সেফ হোটেল, শ্যানন রিভারভিউ ক্যাফে ও রিলায়েবল ট্রেড ইন্টারন্যাশনাল দুই গ্রুপে সিঙ্গেল লিগ পদ্ধতিতে খেলবে। শীর্ষ দল ফাইনালে খেলবে।
গতকাল দুপুরে খুলনা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এক্স ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক শঙ্কর কর্মকার জানিয়েছেন প্রতি বছরই এই টুর্নামেন্ট হবে। সংবাদ সম্মেলনে ছিলেন সাবেক ক্রিকেটার শাহাদাত্ হোসেন বাদশা, কবীর আহমেদ, তরিকুল ইসলাম সোহান, সাজ্জাদ হোসেন বাপ্পী, মনোয়ার আলী মনু, মোমতাজ আহমেদ তুহিন, শিমুল প্রমুখ।
