ইংল্যান্ডের কোচ হতে চান অ্যামব্রোস

আপডেট : ০৬ জানুয়ারি ২০২১, ২১:৩১

আর খণ্ডকালীন নয়, এবার  দীর্ঘ মেয়াদে বিভিন্ন মেয়াদে কোচ নিয়োগ দিতে চায় ইংল্যান্ড ক্রিকেট। সেজন্য নিয়োগ বিজ্ঞপ্তি ছেড়েছে তারা।  পেস বোলিং বিভাগে আবেদন করেছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার কার্টলি অ্যামব্রোস। টিকে গেলে অ্যামব্রোস কাজ করবেন উঠতি ইংলিশ পেসারদের নিয়ে। জাতীয় দলের পাশাপাশি এ দলেও নজর রাখতে হবে তাকে। কোচ হিসেবে অ্যামব্রোস অভিজ্ঞই বলা যায়। বোলিং কোচ হিসেবে ছিলেন ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ওয়েস্ট ইন্ডিজের। এছাড়া সিপিএলে তিন বছর গায়ানার হয়ে কাজ করেছেন তিনি। তবে ইংল্যান্ড ক্রিকেটে (ইসিবি) চাকরি পাওয়াটা অ্যামব্রোসের কঠিনই। কেননা ঐ পদে ইসিবি বর্তমান বোলিং কোচ জন লুইসকেই বেশি প্রাধান্য দিচ্ছে বলে জানিয়েছে ইংলিশ গণমাধ্যম।