ফাইনালে মরিনহোর স্পার্স

আপডেট : ০৬ জানুয়ারি ২০২১, ২১:৩১

ইংলিশ লিগ কাপের সেমিফাইনালে ব্রেনফোর্ডকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে পা রেখেছে জোসে মরিনহোর টটেনহাম হটস্পার্স। ২৫ এপ্রিল ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যানচেস্টার ইউনাইটেড বা ম্যানচেস্টার সিটির সঙ্গে ফাইনালে মুখোমুখি হবে হ্যারি কেইনরা। দ্বিতীয় ডিভিশনের দল ব্রেনফোর্ডকে হারাতে তেমন বেগ পেতে হয়নি স্পার্সের। প্রথমার্ধে মুসা সিসোকো ও দ্বিতীয়ার্ধে হিউয়েন মিঙ সনের গোলে সহজ জয় তুলে নিয়েছে উত্তর লন্ডনের দলটি। ম্যানেজার হিসেবে এ নিয়ে পঞ্চমবারের মতো ইংলিশ লিগ কাপের ফাইনালে পা রাখছেন জোসে মরিনহো। জিতেছেন আগের চারবারই।