শীতার্তদের মধ্যে এমপি নিক্সন চৌধুরীর কম্বল বিতরণ

আপডেট : ০৬ জানুয়ারি ২০২১, ২২:০০

বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান

ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেছেন। এ সময় তিনি অসহায় ও গরিবদের পাশে এগিয়ে আসতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান। দেশের উন্নয়নের পাশাপাশি মানুষের উন্নয়ন ঘটাতে সবাইকে একযোগে কাজ করতেও আহ্বান জানান তিনি। গতকাল বুধবার বিকালে পৌর সদরের বিভিন্ন ওয়ার্ডে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

পৌরবাসীর উদ্দেশে তিনি বলেন, ‘জনগণের ট্যাক্সের টাকায় পৌরসভা পরিচালিত হয়। মডেল এ গ্রেডের পৌরসভা হিসাবে তেমন কোনো উন্নয়ন আপনারা পান নাই। পৌরসভার রাস্তাঘাটের যে অবস্থা তাতে করে মানুষ চলাচল করতে পারে না। আগামীতে স্বচ্ছ সত্ ব্যক্তিকে ভোট দিয়ে মেয়র নির্বাচিত করুন আমি আপনাদের সত্যিকার উন্নয়ন দেব।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণাঞ্চলের উন্নয়নের জন্য পদ্মা সেতু ও ভাঙ্গা পর্যন্ত আধুনিক এক্সপ্রেস হাইওয়ে নির্মাণ করে দিয়েছেন। কিন্তু ভাঙ্গা পৌরসভা দীর্ঘদিন ধরে অযত্ন অবহেলায় পড়ে রয়েছে। এই নির্বাচনে যোগ্য ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করুন। প্রধানমন্ত্রীর দেওয়া সহস্রাধিক কম্বল বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুত্ফর রহমান, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত্ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফাইজুর রহমান, ভাঙ্গা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ আবু জাফর মুন্সি, পৌর কাউন্সিলররা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, ভাঙ্গা বাজারের ব্যবসায়ীবৃন্দ।