কুলখানি

আপডেট : ০৬ জানুয়ারি ২০২১, ২২:০২

নূরন্নাহার বেগম

কমান্ডার প্রকৌশলী তোবারক হোসেন লুডুর মা নূরন্নাহার বেগমের কুলখানি আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে বাদ জোহর মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নের পাড়িলে মোক্তার বাড়িতে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় কোরআন খানী, মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হবে। এ সময় এতিম ও দুস্থদের মধ্যে খাবার দেওয়া হবে। ১৯৭১ সালের ২৯ শে অক্টোবর সিংগাইর উপজেলার গোলাইডাঙা গ্রামে পাকিস্তান হানাদার বাহিনীর নৌকা বহরে গেরিলা হামলায় ২৫ জন সেনা নিহত হয়। এ হামলার নেতৃত্বদানকারী কমান্ডার প্রকৌশলী তোবারক হোসেন লুডু।