বিশেষ প্রতিনিধি
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি বলেছেন, দেশকে এগিয়ে নিতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই। আওয়ামী লীগ সরকারের টানা এক যুগ পূর্তি উপলক্ষ্যে গতকাল এক শুভেচ্ছা বার্তায় তিনি এ কথা বলেন। এ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন এবং শেখ হাসিনার প্রতি আস্থা ও বিশ্বাস রাখায় দেশবাসীকে সংগ্রামী শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বার্তায় আমির হোসেন আমু বলেন, ২০০৯ সালের ৬ জানুয়ারি সরকার গঠন করে টানা তিন মেয়াদে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করছে আওয়ামী লীগ সরকার। শেখ হাসিনা দেশকে নিয়ে যাচ্ছেন উন্নয়নের মহাসড়কে। বর্তমানে সারা দেশে চলছে ব্যাপক উন্নয়ন কর্মযজ্ঞ। মেট্রোরেল, পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুত্ প্রকল্প, মাতারবাড়ী ও পায়রা গভীর সমুদ্রবন্দর, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও কর্ণফুলী টানেলের কাজ এগিয়ে চলেছে দ্রুতগতিতে।
