টেস্ট র্যাংকিংয়ে বাংলাদেশের অবনতি

আপডেট : ০৬ জানুয়ারি ২০২১, ২২:৩৯

টেস্ট ক্রিকেটে ২০ বছরের অভিজ্ঞতা নিয়েও বাংলাদেশ এখনো যেন ছোট্ট এক শিশু। ২০ বছরের আগে যেখান থেকে শুরু করেছিল এখনো সেই একই অবস্থানে আছে টাইগাররা। উপরে নবীন আফগানিস্তানের নাম দেখলে যেকোনো টাইগার ক্রিকেট প্রেমীরই ভ্রু কুচকানোর কথা। যে আফগানিস্থানকে বাংলাদেশের ক্রিকেট অনুরাগীরা চিন্তাও করতেন না সেই আফগানরা এখন বলে কয়ে উন্নতি করছে।  বাংলাদেশকে ১০ নম্বরে ঠেলে আইসিসি টেস্ট র্যাংকিংয়ের ৯-এ অবস্থান করছে আফগানিস্তান। টাইগারদের নিচে শুধুই জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড। নতুন বছরে তিন সংস্করণেই উন্নতি করার চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে। সেই প্রত্যাশাই থাকবে ক্রিকেট অনুরাগীদের।              [বিস্তারিত খেলার পাতায়]