যুদ্ধের জন্য সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ চীনা প্রেসিডেন্টের

আপডেট : ০৭ জানুয়ারি ২০২১, ০০:৪০

সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি সেনা কর্মকর্তাদেরকে কমব্যাট ট্রেনিংয়ের ওপর জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, যে কোনো সময় যুদ্ধ বাঁধতে পারে। খবর সাউথ চায়না মর্নিং পোস্টের

প্রেসিডেন্ট নির্দেশ দিয়েছেন যাতে সেনাবাহিনী নতুন নতুন অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ পায়। প্রশিক্ষণের নীতিও বদলের পরামর্শ দিয়েছেন তিনি। প্রয়োজনে বিভিন্ন বাহিনীকে একসঙ্গে প্রশিক্ষণ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট শি। তিনি সোমবার নতুন বছরে সেনাবাহিনীর উদ্দেশে দেওয়া এক বক্তৃতায় নতুন প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন। শি জিনপিং কেবল চীনের প্রেসিডেন্ট বা কমিউনিস্ট পার্টির প্রধান-ই নন, ২০১২ সাল থেকে তিনি সেনাবাহিনীর কমান্ডার-ইন-চিফও বটে। তিনি বলেছেন, বাস্তবতার ভিত্তিতে চীনের পিপলস লিবারেশন আর্মিকে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে যাতে জয়ের বিষয়ে নিশ্চিত হওয়া যায়।