শান্ত থাকুন: ট্রাম্প 

আপডেট : ০৭ জানুয়ারি ২০২১, ০৩:৩২

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের কারণে উত্তাল যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবন। ইতোমধ্যে ঐ ভবনে জারি করা হয়েছে লকডাউন। এ নিয়ে ট্রাম্প তার সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।  

ট্রাম্প টুইট বার্তায় বলেছেন,  আমি ক্যাপিটল ভবনের সবাইকে শান্ত থাকতে বলছি। কোন সংঘাত নয়। 

তিনি আরেক টুইট বার্তায় লিখেন, আমাদের ক্যাপিটাল পুলিশ এবং আইন প্রয়োগকারী বাহিনীকে সমর্থন করুন। তারা সত্যি আমাদের দেশের পাশে। শান্ত থাকুন।  

এর আগে এর আগে হোয়াইট হাউজের সামনে র‍্যালিতে সমর্থকদের উদ্দেশ্যে ট্রাম্প অঙ্গীকার করেছেন, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে হার তিনি কখনোই স্বীকার করবেন না।

সমর্থকদের উদ্দেশ্যে ট্রাম্প বলেছেন, আমরা কখনোই হাল ছাড়ব না, আমরা কখনোই স্বীকার করবো না। আমরা জালিয়াতি রুখে দিব। সিএনএন 

ইত্তেফাক/এসআর