আমি তো তোমার নথের নাগর হতে চেয়েছিলাম নদীস্রোতে ভাসমান পানার মতো চেয়েছিলাম দুলতে নাকে, নাভিতে, নিঃসঙ্গতায় নথের নেশায় যে গেছে মনোভূমি ছেড়ে— আমি তার উত্তর পুরুষ আমার আয়না জলে ভাসে মন্বন্তর রেখা ব্যথাযুক্ত নদীগর্ভে এবার বেজে উঠুক নথের নূপুর