ফটো ক্যাপশন

আপডেট : ০৭ জানুয়ারি ২০২১, ২১:৩১

ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)-এর ৪৯তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি ইনস্টিটিউটের রুহুল কুদ্দুস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। ইনস্টিটিউটের প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন আকন্দের সভাপতিত্বে বক্তব্য উপস্থাপন করেন ভাইস প্রেসিডেন্ট মো. আবু বকর সিদ্দিক ও মো. মামুনুর রশিদ। সেক্রেটারি মো. মনিরুল ইসলাম, ট্রেজারার মো. আলী হায়দার চৌধুরী সভায় উপস্থিত ছিলেন

০০০০০০০০

নারায়ণগঞ্জের রূপগঞ্জের মুরাপাড়ায় যমুনা ব্যাংক লিমিটেডের ৩১৫তম এটিএম বুথের উদ্বোধন করেন ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও বর্তমান পরিচালক গাজী গোলাম মূর্তজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুর রহমান চৌধুরী