এনআরবিসি ব্যাংকের আইপিওর আবেদন শুরু ৩ ফেব্রুয়ারি

আপডেট : ০৭ জানুয়ারি ২০২১, ২১:৩১

শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আগামী ৩ ফেব্রুয়ারি থেকে আবেদন গ্রহণ শুরু হবে। আর আবেদনের শেষ দিন ৯ ফেব্রুয়ারি। ব্যাংকটি শেয়ারবাজারে ১২ কোটি সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে ১২০ কোটি টাকা উত্তোলন করবে। এক্ষেত্রে প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। শেয়ারবাজার থেকে ব্যাংকটি অর্থ উত্তোলন করে সরকারি সিকিউরিটিজ ক্রয়, সেকেন্ডারি মার্কেটে বিনিয়োগ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে। আইপিওতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে যথাক্রমে এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনার্স ইনভেস্টমেন্ট লিমিটেড এবং এএফসি ক্যাপিটাল লিমিটেড।