দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বৃহস্পতিবার সূচক ছিল নিম্নমুখী। তবে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৮ পয়েন্ট কমে ৫ হাজার ৬২১ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ২৩ পয়েন্ট কমে ২ হাজার ৪৮ পয়েন্টে এবং শরিয়াহ সূচক ১৫ পয়েন্ট কমে ১ হাজার ২৬৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে লেনদেনের পরিমাণ ১ হাজার ৭০৮ কোটি ১০ লাখ টাকা। আগের কার্য দিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ৫৭৭ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার। ডিএসইতে ৩৬২টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৮১টির, কমেছে ১২১টির এবং অপরিবর্তিত আছে ৬০টির। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৩৪৮ পয়েন্টে। লেনদেনে অংশ নেওয়া ২৮৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৬৪টির, কমেছে ৭৬টির এবং অপরিবর্তিত আছে ৪৭টির।
