খুচরা চেইনশপ স্বপ্ন সম্প্রতি এমজিএক্সের সঙ্গে সমঝোতা চুক্তি করেছে। এ চুক্তির ফলে স্বপ্ন গ্রাহকরা তাদের অনলাইন অর্ডার দেওয়ার দুই ঘণ্টার মধ্যে পণ্য ডেলিভারি পাবেন। এমজিএক্সের ব্যবসায় প্রধান রহিদ চৌধুরী ও এসিআই লজিস্টিকস লিমিটেডের (স্বপ্ন) ব্যাবসায়িক পরিচালক সোহেল তানভির খান চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে রাইদ চৌধুরী বলেন, এমজিএক্স নিজের দ্রুত ও সাশ্রয়ী ডেলিভারির নিশ্চয়তা নিয়ে স্বপ্নের সর্বোচ্চসংখ্যক ক্রেতাকে সেবা প্রদান করতে ও প্রত্যাশানুযায়ী ক্রেতার সন্তুষ্টি নিশ্চিত করবে। —প্রেস বিজ্ঞপ্তি
