ফুটপাত দখল করে চলছে ব্যবসা

আপডেট : ০৭ জানুয়ারি ২০২১, ২১:৩৫

নীলফামারীর বাণিজ্যিক শহর সৈয়দপুরে ফুটপাত দখল করে চলছে ব্যবসা। মাঝে মধ্যে উচ্ছেদ অভিযান চালানো হলেও অভিযানের পর মুহূর্তেই আবার দখল হয়ে যায় ফুটপাত। ফলে ফুটপাত ব্যবহার করতে পারছে না পথচারীরা। সরেজমিনে  দেখা যায়, শহরের শহীদ ডা. জিকরুল হক সড়ক, শহীদ ডা. সামসুল হক সড়ক, শেরেবাংলা সড়ক ও শহীদ তুলশিরাম সড়কে দোকানিরা ফুটপাত দখল করে ব্যবসা করছেন। এ ব্যাপারে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাসিম আহমেদ বলেন, যে কোনো মূল্যে সৈয়দপুরের ফুটপাত দখলমুক্ত রাখা হবে। প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল ও জরিমানা করা হবে।