পবিপ্রবিতে ভিসির দায়িত্ব পেলেন অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র

আপডেট : ০৭ জানুয়ারি ২০২১, ২১:৩৭

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) অন্তর্বর্তীকালীন উপাচার্য নিযুক্ত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের জ্যেষ্ঠতম ডিন ও রেজিস্ট্রার (অ.দা.) প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত। উপাচার্যের (ভিসি) শূন্য পদে পরবর্তী  উপাচার্য নিযুক্ত না হওয়া পর্যন্ত প্রশাসনিক প্রয়োজনে দৈনন্দিন রুটিন দায়িত্ব পালনের জন্য তাকে অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ দেওয়া হয়। বুধবার সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার এক আদেশে তাকে এ দায়িত্ব দেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার উপ-সচিব মো. নুর-ই আলম স্বাক্ষরিত আদেশে প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্তকে অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ করা হয়। এর আগে গত ৪ জানুয়ারি উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশিদ এবং উপ-উপাচার্য প্রফেসর মোহাম্মদ আলীর কার্যকালীন মেয়াদ শেষ হয়।