স্বরূপকাঠিতে ছয় দালালকে জেল-জরিমানা

আপডেট : ০৭ জানুয়ারি ২০২১, ২১:৩৯

স্বরূপকাঠিতে স্বাস্থ্য কমপ্লেক্সে আসা রোগীদের ফুঁসলিয়ে বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে নেওয়ার অভিযোগে বৃহস্পতিবার দুপুরে ছয় নারী দালালকে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী এ জেল-জরিমানা করেন। এর আগে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ হাসপাতাল এলাকা থেকে তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। আদালতের বিচারক প্রত্যেক আসামিকে ১৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেয়।