দুমকিতে বৃহস্পতিবার দুটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা এবং অপরটি একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল ইমরান হাসপাতাল রোডে দি প্যাথলজি ও থানা ব্রিজ এলাকার রামিম ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা এবং পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মালিককে ২ হাজার টাকা জরিমানা করেন।
