হোমনায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে বৃহস্পতিবার তিন খাবারের দোকান মালিকসহ ৯ জনকে ১৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এদের মধ্যে লাইসেন্স বিহীন যানবাহন চালানো ও যত্রতত্র গাড়ি পার্কিং করার অপরাধে ছয় জন চালক রয়েছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে হোমনা পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দে বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাদের ঐ জরিমানা করা হয়েছে।
