পুরুষদের টেস্ট ম্যাচে নারী আম্পায়ার। এ যেন এক বিরল দৃশ্য। তেমনটাই ঘটল গতকাল ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার সিডনি টেস্টে। ইতিহাসের প্রথম নারী আম্পায়ার হিসেবে টেস্ট ম্যাচে দায়িত্ব পালন করছেন অস্ট্রেলিয়ার ক্লেয়ার পোলোস্যাক। অবশ্য অনফিল্ড আম্পায়ার হিসেবে নয় ক্লেয়ারকে রাখা হয়েছে রিজার্ভ আম্পায়ার হিসেবে। ম্যাচ পরিচালনায় দুই অনফিল্ড আম্পায়ার পল রাইফেল ও পল উইলসনের মধ্যে কারো অসুবিধা হলে তার জায়গা নিতে পারেন ক্লেয়ার। পুরুষদের ম্যাচে নারী আম্পায়ার এই প্রথম নয়। ২০১৯ সালে নামিবিয়া-ওমানের মধ্যকার ওয়ানডে ম্যাচে ক্লেয়ারের হাতেই লেখা হয়েছে অনন্য এক কীর্তি। সেদিন প্রথম নারী অনফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন এই অস্ট্রেলিয়ান।
