পাবনার চাটমোহরে সামাজিক সংগঠন ‘সামাজিক বন্ধন’-এর আয়োজনে সরকারি ডিগ্রি কলেজ মাঠে গতকাল মাদকবিরোধী অনূর্ধ্ব-১৫ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। চার দিনব্যাপী এ টুর্নামেন্টে মোট আটটি দল অংশ নিচ্ছে।
টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. সৈকত ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র মো. নাজিম উদ্দিন মিয়া, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ ইদ্রিস আলী, সামাজিক বন্ধনের উপদেষ্টা দেওয়ান জামিউল ইসলাম কাবলি, চাটমোহর ক্রিকেট একাডেমির সাধারণ সম্পাদক ফজলুর হক কালু প্রমুখ।
