ভ্যালবুয়েনা-কেলেঙ্কারির জন্য এবার আদালতের কাঠগড়ার দাঁড়াতে হবে রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার করিম বেনজেমাকে, বৃহস্পতিবার ঘোষণা করেছে ফরাসি আদালত। বেনজেমার ফরাসি সতীর্থ ম্যাথু ভ্যালবুয়েনাকে ২০১৫ সালে একটি গোপন ভিডিওর মাধ্যমে ব্ল্যাকমেইল করার চেষ্টা করে দুই ব্যক্তি। সেই মর্মে তারা যোগাযোগ করেছিল বেনজেমার সঙ্গে এবং পরবর্তীকালে ফ্রান্স জাতীয় দলের ক্যাম্প চলাকালে বেনজেমা ভ্যালবুয়েনার সঙ্গে এই ব্যাপারে কথাবার্তা বলেছিলেন বলেও জানা গিয়েছিল। ব্ল্যাকমেইলারদের হয়ে বেনজেমা কাজ করেছেন, এইরকম অভিযোগ আনা হলেও বরাবরই তা অস্বীকার করে এসেছেন এই ফরাসি। তার দাবি—বন্ধুকে সাহায্য করার চেষ্টা করছিলেন তিনি। এই ঘটনার পরে আর জাতীয় দলে ডাক পাননি চারবার চ্যাম্পিয়ন্স লিগ জেতা এই স্ট্রাইকার। এতদিন পর আবার বেনজেমাকে আদালতে ডাকাটা ‘অন্যায়’ বলে দাবি করেছে তার আইনজীবী।
