নিয়মিত শরীরচর্চা এবং মেডিটেশন: বাসায় বসেই ইউটিউব দেখে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করার মাধ্যমে নিজেকে সুস্থ-সমৃদ্ধ রাখা। মানসিক প্রশান্তির জন্য নিয়মিত নির্দিষ্ট একটা সময়ে মেডিটেশন করা।
অবসরের শ্রেষ্ঠ সঙ্গী বই: এই সময়ে সারা দিন বাসায় বসে বিরক্ত হওয়ার চেয়ে সোশ্যাল মিডিয়া/ গেইম খেলে অযৌক্তিক সময় না কাটিয়ে কবিতা, উপন্যাস, গল্প, থ্রিলার বা গোয়েন্দা গল্পের বই পড়ে নিজেকে একটা চমত্কার মুহূর্ত উপহার দেওয়া যায়।
পরিবারকে সময় দেওয়া: আমরা স্বাভাবিক সময়ে এতটা সময় বাসায় থাকতে পারি না। তাই এই সময়টার সুবাদে গড়ে উঠুক সবাইকে নিয়ে এক সুন্দর মুহূর্ত। একে-অপরকে আরো ভালো করে জানা হোক।
নিজেকে জানা: আমরা নানান ব্যস্ততার কারণে সত্যি বলতে কারোরই নিজেকে ঠিক ভালো করে জানা হয় না। আমি কী চাই, আমি কী ভালো পারি, আমার আগ্রহ আসলে সবচেয়ে বেশি কিসে আরো কত কী! এই সময়টাতে নিজের ভালো দিকগুলো বের করে সেগুলোকে আরো শাণিত করে কাজে লাগানো যায় আর বাজে অভ্যাসগুলো ধীরে ধীরে বর্জন করা যায়।
নিয়মিত পড়া: অনলাইন ক্লাসের সঙ্গে সঙ্গে নিয়মিত পড়াশোনাও চালিয়ে যেতে হবে। প্রতিষ্ঠান খোলার অপেক্ষায় বসে থাকলে হবে না। তাই নিয়ম করে সময় ভাগ করে একটা রুটিন বানিয়ে সেই রুটিন অনুযায়ী চলতে হবে। এভাবে পড়ার চাপও অনেক কমিয়ে আনা যায়।
পাঠক্রম বহির্ভূত কার্যক্রম: কেউ ভালো গান গায়, কেউ আবার খুব সুন্দর লেখে, কেউ আবৃত্তি করে, কেউ অভিনয় করে, কেউ নাচে, কেউ আবার ভিন্ন কিছু বানাতে পছন্দ করে। এই সময়টা সাহিত্য-সংস্কৃতি আর এসব কার্যক্রমের সঙ্গে নিজেকে ভালো করে জড়ানোর একটা উপযুক্ত সময়। এভাবে দক্ষতা সমৃদ্ধি হওয়ার সঙ্গে সঙ্গে নিজেকেও উন্নত করা যায়।
আলতাফ কবির নিলয়
ইন্দিরা রোড, ফার্মগেট, ঢাকা ১২১৫
