কুবি বঙ্গবন্ধু পরিষদের নতুন কমিটি গঠন

আপডেট : ০৭ জানুয়ারি ২০২১, ২২:০১

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান সভাপতি এবং অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ নাসির হুসেইন সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন। মঙ্গলবার এক সাধারণ সভায় নতুন এ কমিটি গঠন করা হয়।

কমিটির সহসভাপতি ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. বনানী বিশ্বাস, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শাহাদাত্ হোসেন, লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ রেজাউল ইসলাম ও লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. নাহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মো. মোশাররফ হোসাইন, সাংগঠনিক সম্পাদক গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক কাজী আনিছুল ইসলাম। প্রচার সম্পাদক সিএসই বিভাগের প্রভাষক চৌধুরী শাহরিয়ার মোজাম্মেল এবং ক্রীড়া সম্পাদক মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মো. আওলাদ হোসেন। এছাড়া সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক মো. মঞ্জুর হোসেন, শিক্ষা ও গবেষণা সম্পাদক গণিত বিভাগের প্রভাষক মো. আতিকুর রহমান।

কার্যকরী সদস্য অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. স্বপন চন্দ্র মজুমদার, নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আইনুল হক, নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এন এম রবিউল আউয়াল চৌধুরী, লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. জিয়া উদ্দিন, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক মো. এমদাদুল হক, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মো. রাসেল মনি, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মাহবুবুল হক ভুঁইয়া, ফার্মেসি বিভাগের প্রভাষক রাফেজা খাতুন, সিএসই বিভাগের প্রভাষক মো. মহিবুল্লাহ এবং ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের প্রভাষক সংগীতা বসাক। —প্রেস বিজ্ঞপ্তি