মো. আবুল খায়ের মুন্সী
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) কুমিল্লা অঞ্চলের সহকারী পরিচালক ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের গণিত বিভাগের সাবেক সহকারী অধ্যাপক মো. আবুল খায়ের মুন্সী (৪৮) ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। গত বুধবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি বাবা-মা, স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার নগরীর রাণীর দীঘিরপাড়স্থ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক শাখার মাঠে তার প্রথম জানাজা ও পরে বাদ আসর নিজ বাড়ি জেলার চান্দিনা উপজেলার পরচঙ্গা গ্রামে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
বেলাল দেওয়ান
বঙ্গবন্ধু ফাউন্ডেশন, ঢাকা মহানগরের সভাপতি লৌহজংয়ের হলদিয়া ইউনিয়নের মুসামান্দ্রা গ্রামের অধিবাসী বেলাল দেওয়ান (৪৫) করোনায় আক্রান্ত হয়ে গত রবিবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে যান। আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, বায়তুল মোকাররম মসজিদ ও মুসামান্দ্রা স্কুল মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। আজ শুক্রবার মুসামান্দ্রা গ্রামের মসজিদে বাদ জুমা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। তার মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন শোক প্রকাশ করেছেন। এছাড়া ব্যারিস্টার সায়েদুল হক সুমন ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় নেত্রীবৃন্দ শোক জানান।
