করোনায় বদলে গেছে বঙ্গবিডি

আপডেট : ০৭ জানুয়ারি ২০২১, ২২:১৬

দেশের অন্যতম ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গ ৭ বছরে পা দিয়েছে। তবে করোনা ভাইরাস মহামারি পরিস্থিতি সামাল দিতে এবং টিকে থাকার চেষ্টায় এর পরিচালনা পদ্ধতি ম্যানুয়াল থেকে ডিজিটালে রূপান্তর হয়েছে।

সংস্থাটি কর্মীদের কাজে উদ্বুদ্ধ করার জন্য বেশ কিছু ডিজিটাল উদ্যোগ নেয়। সেগুলোর মধ্যে- গুগল ফর্মের মাধ্যমে বিভিন্ন রকম ডিজিটাল জরিপ, স্বীকৃতি প্রোগ্রাম, কর্মক্ষেত্রের প্রতিক্রিয়া জরিপ উল্লেখযোগ্য। ‘২০২০ সালে আমাদের সবচেয়ে জনপ্রিয় প্রকল্পগুলোর মধ্যে একটি- ভার্চুয়াল ইন্টার্নশিপ প্রোগ্রাম’ সংস্থাটির বিবৃতিতে বলা হয়েছে।

বেশিরভাগ মানুষ যখন মহামারী করোনার জন্য তাদের চাকরি হারানোর দুশ্চিন্তায় বেদনাকাতর  ছিল, বঙ্গ তখন ঘরে বসেই ভার্চুয়াল কাজ করার সুযোগ করে দিয়েছে অসংখ্য মানুষকে।

সামাজিক দূরত্বের মধ্যেও কর্মক্ষেত্রে বন্ধুত্বের সম্পর্ক অটুট নিশ্চিতকরন সম্পর্কে বঙ্গ বলেছে, তারা ডিজিটাল বন্ধুত্বকে উৎসাহিত করার জন্য মাসিক ভার্চুয়াল ‘ফ্রেন্ডস অ্যাট ওয়ার্ক’ নামে একটি ইভেন্ট বাস্তবায়ন করেছে।

ইত্তেফাক/বিএএফ