পেসমেকার বসানো হলো মওদুদের হূদ্যন্ত্রে

আপডেট : ০৭ জানুয়ারি ২০২১, ২২:১৩

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের হূদ্যন্ত্রে সফলভাবে পেসমেকার বসানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার এভারকেয়ার হাসপাতালের প্রফেসর ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার এই পেসমেকার স্থাপন করেন। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, ব্যারিস্টার মওদুদ আহমদের হূদযন্ত্রে স্থায়ী পেসমেকার বসানো হয়েছে। পেসমেকার বসানোর পরে গতকাল সন্ধ্যা ৭টার দিকে ব্যারিস্টার মওদুদ আহমদের স্ত্রী হাসনা জসিম উদ্দীন মওদুদ স্বামীর সঙ্গে দেখা করে কথা বলেছেন। বর্তমানে মওদুদ আহমদের শারীরিক অবস্থা ভালো। গত ২৯ ডিসেম্বর অসুস্থ হয়ে পড়লে ব্যারিস্টার মওদুদ আহমদকে হাসপাতালটির করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়।