ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ৩৪ জন গবেষক পিএইচডি, ১৫ জন এমফিল এবং এক জন ডিবিএ ডিগ্রি অর্জন করেছেন। গত ৩০ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় তাদের এসব ডিগ্রি প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
