ইরাকে ট্রাম্পের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

আপডেট : ০৮ জানুয়ারি ২০২১, ০০:৫৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ইরাকের একটি আদালত। ইরাকের রাজধানী বাগদাদের একটি আদালত গত বছরের ৩ জানুয়ারি ইরানি জেনারেল কাসেম সোলেইমানি ও ইরাকি সামরিক কমান্ডার আবু মাহদি আল মুহানদিসসহ ১০ জনকে হত্যার দায়ে এই পরোয়ানা জারি করেছে। হত্যাকান্ডের পরপরই ট্রাম্প ঘোষণা করেন, তিনি নিজেই এই হত্যার নির্দেশ দিয়েছিলেন। ইরাকের রাজধানী বাগদাদের বিশেষ আদালত এক বিবৃতিতে বলেছে, সাক্ষীদের সাক্ষ্য ও তথ্য-প্রমাণের ভিত্তিতে ট্রাম্পকে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে। হত্যাকা্লের বিষয়ে প্রাথমিক তদন্ত শেষ হয়েছে বলেও আদালতের পক্ষ থেকে বলা হয়েছে। এর আগে একই অপরাধে ট্রাম্পের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল ইরান। -পার্স টুডে