অবশেষে চাপের মুখে এবং বিশ্বব্যাপী নেতাদের কড়া সমালোচনায় সুশৃঙ্খলভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে ১২ ঘণ্টা পর অ্যাকাউন্ট ব্লক খুললে ট্রাম্প নতুন এক ভিডিও বার্তায় বলেছেন, এখন কংগ্রেস ঐ ফলাফল অনুমোদন করেছে। ২০শে জানুয়ারি একটা নতুন প্রশাসনের উদ্বোধন হবে।
তিনি আরো বলেছেন, এখন আমার লক্ষ্য হবে সুন্দর, সুশৃঙ্খল ও নির্বিঘ্নভাবে ক্ষমতা হস্তান্তর করা। এ ই মুহূর্তে দরকার হল নিরাময় ও মিটমাট করে ফেলা।
একই সঙ্গে তিনি তার 'দুর্দান্ত সমর্থকদেরও' প্রশংসা করে বলেছেন, 'আমাদের অসাধারণ যাত্রা মাত্র শুরু হল।'
এদিকে ক্যাপিটল ভবনে ট্রাম্প সমর্থকদের হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে। সর্বশেষ স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে এক পুলিশ কর্মকর্তা মারা যান।
ক্যাপিটল ভবনে হামলার ঘটনায় এ পর্যন্ত ১৫টি মামলা হয়েছে বলে জানা গেছে। বিবিসি
ইত্তেফাক/এসআর
