তাইওয়ানের বিরুদ্ধে 'মনস্তাত্ত্বিক যুদ্ধ' চালাচ্ছে চীন। এমনটি জানিয়েছে তাইওয়ানের এক থিঙ্ক ট্যাঙ্ক।
দেশটির ইনস্টিটিউট ফর ন্যাশনাল ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি রিসার্চ জানিয়েছে ভুয়া তথ্য এবং অনলাইনে ট্রলের মাধ্যমে যুদ্ধের উস্কানি চালাচ্ছে চীন।
প্রতিবেদনে বলা হয়েছে, তাইওয়ানের জনগণের চিন্তাভাবনা এবং আচরণের পরিবর্তন করতে চীন 'মনস্তাত্ত্বিক যুদ্ধ' চালাচ্ছে। চীনা ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির এই যুদ্ধ ২০২০ সালে আরো জোরদার করে। চীন সামরিক বাহিনীকে ভয় দেখানোসহ, ভুয়া তথ্য সামজিক মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে।
তাইওয়ানকে একটি বিচ্ছিন্ন প্রদেশ হিসেবে দেখে চীন। দেশটির ধারণা, একদিন তাইওয়ান আবার চীনের অংশ হবে।
ইত্তেফাক/এসআর
