এইচএসসি পরীক্ষা-২০২১

আপডেট : ০৮ জানুয়ারি ২০২১, ২১:২৬

রসায়ন

 ETP  এর পূর্ণরূপ Effluent Treatment Plant

মো. আসমাউল বিশ্বাস, প্রভাষক, রসায়ন বিভাগ

পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠান স্কুল অ্যান্ড কলেজ

ঢাকা।

ETP কী?

উত্তর:ETP  এর পূর্ণরূপ Effluent Treatment Plant যা শিল্প বর্জ্য থেকে ক্ষতিকর রাসায়নিক পদার্থ পৃথক করার জন্য ETp ব্যবহার করা হয় ।

অনুবন্ধী অম্ল কাকে বলে?

উত্তর:কোনো ক্ষারকের সাথে একটি প্রোটন যুক্ত হলে যে অম্লের সৃষ্টি হয়, তাকে ঐ ক্ষারকের অনুবন্ধী অম্ল বলে।

অনুবন্ধী ক্ষারক কাকে বলে?

উত্তর:কোনো অম্ল একটি প্রোটন ত্যাগ করলে যে ক্ষারকের সৃষ্টি হয়, তাকে ঐ অম্লের অনুবন্ধী ক্ষারক বলে।

নি:সরণ কী?

উত্তর:গ্যাসের কণাসমূহ উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে সরু ছিদ্রপথে বেরিয়ে আসার প্রক্রিয়াকে নি:সরণ বলে।

ব্যাপন কী?

উত্তর:কোনো পদার্থের কণাসমূহ উচ্চ ঘনত্বের অঞ্চল থেকে নিম্ন ঘনত্বের অঞ্চলের দিকে কঠিন, তরল বা গ্যাসীয় পদার্থের  স্বত:স্ফূর্ত ও সমভাবে পরিব্যপ্ত হওয়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে।

CFC কী?

উত্তর:মিথেন ও ইথেনের ফ্লোরিন ও ক্লোরিন জাতক সমূহকেই (CFC) সিএফসি বলা হয়। CFC এর বাণিজ্যিক নাম ফ্রেয়নস।

আদর্শ গ্যাসের গতীয় সমীকরণটি লেখ।

উত্তর:আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ হলো PV=1/3 mnC2

বয়েলের সূত্রটি লেখ। 

উত্তর:স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ঐ গ্যাসের উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক।

অ্যামাগা রেখা কী ?

উত্তর:স্থির তাপমাত্রায় বাস্তব গ্যাস সমূহের PV এর মানের বিপরীতে P এর লেখচিত্র অঙ্কন করলে যে বক্ররেখা পাওয়া যায় সেই রেখাগুলোকে অ্যামাগা রেখা বলে।