ভিয়েতনাম চাল রপ্তানিকারক থেকে আমদানিকারক

আপডেট : ০৮ জানুয়ারি ২০২১, ২১:৩৫

বিশ্বের তৃতীয় শীর্ষ চাল রপ্তানিকারক দেশ ভিয়েতনাম এবার চাল আমদানি করছে। গত তিন দশকের মধ্যে প্রথমবারের মতো দেশটি ভারত থেকে চাল আমদানি করতে যাচ্ছে। করোনা মহামারি ও আবহাওয়াগত কারণে চালের উত্পাদন কিছুটা কম তার ওপর করোনার সময়ে সরবরাহ সংকটের কারণে ভিয়েতনামে চালের দাম বেড়ে যায়। ফলে তাদেরকে ঝুঁকি কমাতে চাল আমদানি করতে হচ্ছে। এসবের পরিপ্রেক্ষিতে ভারতের চাল রপ্তানিকারকরা এবার ভালো সময় পার করছেন।

—নাঈমা সুলতানা