জনগণকে সঙ্গে নিয়ে দুর্নীতি প্রতিহত করব .................. এমপি নিক্সন চৌধুরী

আপডেট : ০৮ জানুয়ারি ২০২১, ২২:০৫

ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা

ফরিদপুর-৪ আসনের জনপ্রিয় সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, ‘ফরিদপুরের মধ্যে মডেল এ গ্রেডের ভাঙ্গা পৌরসভা ও প্রশাসনের যেসব দুর্নীতিবাজ কর্মকর্তা রয়েছেন তারা সাবধান হয়ে যান। আপনাদের দুর্নীতির কারণে এত উন্নয়ন সত্ত্বেও জনগণ সত্যিকারের সুফল ভোগ করতে পারছে না। প্রয়োজনে জনগণকে সঙ্গে নিয়ে পৌরসভা ও প্রশাসনের যেসব কর্মকর্তা-কর্মচারী দুর্নীতির সঙ্গে জড়িত আছেন তাদের প্রতিহত করা হবে।’ শুক্রবার বিকালে পৌর সদরের ১ নম্বর ওয়ার্ডে আয়োজিত বিশাল জনসভায় তিনি এসব কথা বলেন। পৌরসভার ১ নম্বর সাবেক ওয়ার্ড কাউন্সিলর আইয়ুব মাতুব্বরের সভাপতিত্বে এ জনসভা অনুষ্ঠিত হয়।