নীলফামারী-কিশোরগঞ্জ বাইপাস সড়কের কালিকাপুর চৌধুরীপাড়া থেকে চাঁড়ালকাঁটা নদীর ওপর নির্মিত সেতু পর্যন্ত এলজিইডির প্রায় দেড় কিলোমিটার কাঁচা সড়ক বেহাল হয়ে পড়েছে। পুঁটিমারী ইউনিয়নের সাদুরারপুল মন্থনা গ্রামের বাসিন্দা অটোচালক দিদারুল মিয়া বলেন, বেহাল সড়কের জন্য বাধ্য হয়ে জলঢাকা উপজেলার টেংগনমারী দিয়েই ঘুরে যেতে হচ্ছে নীলফামারী শহরে। পুঁটিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সায়েম লিটন বলেন, ‘সড়কটি পাকাকরণের জন্য উপজেলা প্রকৌশলীর সঙ্গে কথা বলব।’ উপজেলা প্রকৌশলী মজিদুল ইসলাম বলেন, সড়কটুকু পাকাকরণের জন্য বরাদ্দ চেয়ে চিঠি পাঠানো হয়েছে।
