শাহজাদপুরে শুক্রবার সকালে সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন তাজুল শেখের স্ত্রী কাজলী খাতুন (৬০) ও মৃত আনিস শেখের স্ত্রী ছালেহা বেগম (৪০)। দুর্ঘটনায় আহত হয়েছেন তিন জন। নিহত ও আহতরা দিনমজুর এবং কাজের জন্য এদিন তারা ভ্যানে করে শাহজাদপুরে শহরে যাচ্ছিলেন। সিরাজগঞ্জ হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মো. নুর নবী প্রধান জানান, কাভার্ড ভ্যানটি উল্লাপাড়া থেকে শাহজাদপুর দিকে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে পিছন থেকে রিকশা ভ্যানটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
