নীলফামারীতে ট্রে পদ্ধতিতে তৈরি হচ্ছে বোরো বীজতলা

আপডেট : ০৮ জানুয়ারি ২০২১, ২২:৩০

নীলফামারী সদর উপজেলায় বোরো ধানের ফলন বাড়ানোসহ একযোগে কাটার লক্ষ্যে চাষাবাদের জন্য ট্রে পদ্ধতিতে বীজতলা তৈরি করেছেন কৃষকরা। এমন চিত্র দেখা গেছে, সদর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের তরুণীবাড়ী ব্লক এলাকায়। বুধবার ট্রে পদ্ধতির এই বোরো বীজতলা পরিদর্শন করেন কৃষি মন্ত্রণালয় ও কৃষি বিভাগের কর্মকর্তারা। এসময় কৃষকদের তারা নানা পরামর্শ দেন।