দোহারের জামালচর এলাকায় ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ২টার দিকে এ ডাকাতি সংঘটিত হয় বলে জানান বাড়ির মালিক আবুল কালাম। তিনি জানান , রাত পৌনে ১টার দিকে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ১২ জনের এক দল দুর্বৃত্ত দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। এ সময় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ১০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ১ লাখ টাকা, দুইটি মোবাইল ফোন সেট, ১২টি শাড়ি, ছয়টা থ্রিপিস ও ছয়টি বিদেশি কম্বল লুটে নেয়। শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শক করেন দোহার সার্কেলের সিনিয়র এএসপি জহিরুল ইসলাম। তিনি বলেন, প্রাথমিকভাবে ডাকাতির আলামত মিলেছে। ভুক্তভোগী অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
