ঘোষণাটা আগেই দেওয়া হয়েছিল। গতকাল সেই পুরস্কার তুলে দেওয়া হলো বাংলাদেশের বয়নশিল্পীদের হাতে। গত বছর নভেম্বরে, ওয়ার্ল্ড ক্রাফটস কাউন্সিল এশিয়া প্যাসিফিক রিজিয়নের পক্ষ থেকে কারুশিল্প প্রতিযোগিতায় বাংলাদেশের বয়নশিল্পী আনোয়ার হোসেন ও বয়নশিল্পী মোহম্মদ সজীব যৌথভাবে দক্ষিণ এশিয়া অঞ্চলে পুরস্কার লাভ করেন। বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদ ও নব সাঁকোর সহযোগিতায় বেঙ্গল ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষ থেকে পাঁচটি জামদানি পণ্য প্রতিযোগিতায় উপস্থাপন করা হয়। এ শাড়ির বয়নশিল্পী হিসেবে তারা এ পুরস্কার লাভ করেন। বয়নশিল্পীদের মধ্যে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় কারুশিল্প পরিষদের কার্যনির্বাহী সদস্য চন্দ্রশেখর সাহা ও মনিরা এমদাদ। অনুষ্ঠান উপস্থাপনা করেন ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী।
