ফতুল্লায় দুলাভাইয়ের ছুরিকাঘাতে শ্যালক খুন

আপডেট : ০৮ জানুয়ারি ২০২১, ২২:৪৭

দুলাভাইয়ের ছুরিকাঘাতে শ্যালক খুন হয়েছেন। ফতুল্লার মুসলিম নগরে বৃহস্পতিবার রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত যুবকের নাম সুমন। ঘাতক দুলাভাই হাবিবুল্লাহকে আটক করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ওসি মো. আসলাম হোসেন জানান, হাবিবুল্লাহ ইট বালু টানার কাজ করতেন। ঘটনার রাতে বোনের বাচ্চার দুধ কেনা নিয়ে শ্যালকের সঙ্গে দুলাভাই হাবিবুল্লাহর ঝগড়া হয়। এক পর্যায়ে দুলাভাই শ্যালক সুমনের বুকে ছুরিকাঘাত করলে তাকে উদ্ধার করে ভিক্টোরিয়া হাসপাতালে নিলে রাত ১টার দিকে তাকে চিকিত্সক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় হাবিবুল্লাহকে গ্রেফতার করা হয়েছে।