দুই প্রেমিকাকে একই সঙ্গে বিয়ে করলেন এক যুবক

আপডেট : ০৯ জানুয়ারি ২০২১, ০০:৩১

বিয়ের আগে একাধিক নারীর সঙ্গে সম্পর্ক রাখা, আবার তা লুকিয়ে রেখে নারীদের সঙ্গে প্রতারণা করেছেন কোন পুরুষ এমন খবর প্রায়ই শোনা যায়। কিন্তু দুই নারীর সঙ্গে প্রেমের সম্পর্কের পর তাদের দুজনকে একই সঙ্গে বিয়ে করেছেন কোন যুবক-এরকম কি শুনেছেন? ভারতের ছত্তিশগড় রাজ্যে কদিন আগের এরকমই এক ঘটনা এখন সামনে এসেছে। মাওবাদী প্রভাবিত বস্তারের চন্দু মৌরিয়া তার দুই প্রেমিকা সুন্দরী কাশ্যপ এবং হাসিনা বাঘেল-দুজনকে একই দিনে, একই মন্ডপে বিয়ে করেছেন সব সামাজিক রীতি মেনে। গত রবিবার বিয়ের পরে চারদিন ধরে চলেছে উত্সব। চন্দু এবং হাসিনার পরিবার বিয়েতে উপস্থিত থাকলেও সুন্দরীর বাড়ি থেকে কেউ আসেননি। -বিবিসি