ভারতের মুম্বাই হামলার অন্যতম পরিকল্পনাকারী লস্কর-ই-তৈয়বার শীর্ষ কমান্ডার জাকিউর রহমান লাকভিকে ১৫ বছরের কারাদন্ড দিয়েছে পাকিস্তানের একটি আদালত। সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থ দেওয়ার অভিযোগে তাকে গতকাল শুক্রবার এই কারাদণ্ড দেওয়া হয়। গত ২ জানুয়ারি তাকে এই অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। আদালতের রায়ে বলা হয়েছে, সন্ত্রাসে আর্থিক মদত দেওয়ার অপরাধে ১৯৯৭ সালের সন্ত্রাস বিরোধী আইন আইনের বিভিন্ন ধারায় অভিযুক্তকে ১৫ বছরের জেলের সাজা দেওয়া হলো। -আনন্দবাজার পত্রিকা
