অনুষ্ঠিত হয়ে গেল ডেলিভারি ম্যানেজমেন্ট কোম্পানি ‘কুইক্স’-এর অফিসিয়াল এআই লঞ্চিং সেরেমনি। রাজধানীর বনানীর একটি রেস্তোরাঁয় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এআই-পাওয়ারড ডেলিভারি ম্যানেজমেন্ট সফটওয়্যার কোম্পানি- কুইক্স। এর মূল উদ্দেশ্য, একটি সহজ সফটওয়্যার ব্যবস্থা তৈরির মাধ্যমে ডেলিভারি কোম্পানিগুলোর গ্রাহকসেবার মান উন্নত করা। কুইক্সই প্রথমবারের মতো বাংলাদেশে নিয়ে এসেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সমৃদ্ধ একটি পরিপূর্ণ ডেলিভারি ম্যানেজমেন্ট সফটওয়্যার। সম্পূর্ণ নিজেদের উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে সৃষ্ট এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে কুইক্স তৈরি করেছে বেশ কিছু অভাবনীয় ফিচার। এর মধ্যে অন্যতম হল রেভেনিউ ফরকাস্টিং, প্রেসাইস টাইম প্রেডিকশন এবং টাস্ক প্রায়োরিটাইজেশন। এছাড়াও তাদের রয়েছে নিজস্ব ভার্চুয়াল অ্যাসিসটেন্ট ম্যাসেঞ্জার চ্যাটবট প্যারোট, রয়েছে তাদের তৈরি ঢাকার নিজস্ব কুইক্স ম্যাপ এবং নিজস্ব ভেহিকল ট্র্যাকার।
কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন এই ফিচারগুলো গ্রাহকদের জন্য সর্বস্তরে উন্মুক্ত করে দেয়া হয় এই আনুষ্ঠানিক লঞ্চিং সেরেমনির মাধ্যমে। মার্চেন্টরা যাতে এই এআই পাওয়ারড সফটওয়্যারের কৃত্রিম বুদ্ধিমত্তার দিকগুলো সম্পর্কে যাচাই বাছাই করে দেখতে পারেন, তাই প্রশ্নোত্তরের পাশাপাশি মার্চেন্টদের এটি সরাসরি ব্যবহারের সুযোগও দেওয়া হয় অনুষ্ঠানের একটি পর্বে।
অতিথিবৃন্দের সামনে প্রেজেন্টেশনের মাধ্যমে কুইক্সের বিভিন্ন বিষয়াদি তুলে ধরেন কোম্পানিটির সিইও আতহার নূর কৌশিক, ভিপি অফ ইঞ্জিনিয়ারিং প্রীতম সাহা, সিটিও গোলাম আজরিন দীপু এবং হেড অব আসিফ জামান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের প্রেসিডেন্ট জনাব মো. শাহিদ-উল-মুনীর। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধান প্রধান কুরিয়ার সার্ভিস কোম্পানির গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ইত্তেফাক/জেডএইচডি
