হৃদরোগে আক্রান্ত হয়ে জনপ্রিয় ব্যান্ডদল ফিডব্যাকের প্রতিষ্ঠাতা সদস্য ও সংগীত পরিচালক ফুয়াদ নাসের বাবু রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) রাত ১১টার দিকে রাজধানীর বনশ্রীতে নিজের বাসায় অসুস্থ হয়ে পড়েন ফুয়াদ নাসের বাবু। এরপর স্বজনরা তাকে হাসপাতালে নিলে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান যে তার হার্ট অ্যাটাক হয়েছে।
বাবুর নির্দেশনায় এবং সৃষ্টিশীলতায় এই ব্যান্ড শ্রোতাদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। এই ব্যান্ডের ‘এই দিন চীরদিন রবে’, ‘মৌসুমী’, ‘গীতিকবিতা ১ ও ২’, ‘মাঝি’, ‘চিঠি’, ‘টেলিফোনে ফিসফিস’ গানগুলো উল্লেখযোগ্য। এই ব্যান্ডের সবচেয়ে জনপ্রিয় গানটি হলো ‘মেলায় যাইরে’, যা বাঙালির বর্ষবরণ পহেলা বৈশাখের মূল গান হিসেবে পরিচিতি পেয়ে গেছে।
ইত্তেফাক/বিএএফ
