তা র কা ব চ ন

আপডেট : ০৯ জানুয়ারি ২০২১, ২০:১৪

আমরা চলচ্চিত্রে ক্রান্তিকাল পার করছি। তবে আমার মনে হয়, অবশ্যই চলচ্চিত্র আবার ঘুরে দাঁড়াবে। এর জন্য প্রথমেই প্রয়োজন আমাদের মনোবল। আমরা যারা চলচ্চিত্রের মানুষ তাদের মনোবল ঠিক রাখতে হবে। সময়োপযোগী চলচ্চিত্র নির্মাণ করতে হবে। তারপর যেটা প্রয়োজন, সেটা হচ্ছে সরকারের সহযোগিতা। এ দুটি ঠিক থাকলে অবশ্যই চলচ্চিত্র ঘুরে দাঁড়াবে। অভিযোগ আছে, এফডিসিতে শুটিং খরচ অনেক বেশি। যে কারণে এফডিসির বাইরে বেশি চলচ্চিত্র নির্মাণ হচ্ছে। আমি মনে করি, এফডিসিতে খরচ কমাতে হবে। এফডিসিতে শুটিং করলে যে টাকা খরচ হয়, তার ৮০ শতাংশ মওকুফ করতে হবে। এতে করে অনেকেই চলচ্চিত্র নির্মাণ করতে উত্সাহিত হবে।