ভোটের মাঠে চিত্রনায়ক রোশান

আপডেট : ০৯ জানুয়ারি ২০২১, ২০:১৪

 

এবার চলচ্চিত্রের কাজে নয়, সরাসরি নির্বাচনী প্রচারণায় মাঠে নামলেন চিত্রনায়ক জিয়াউল রোশান। নিজের এলাকা আখাউড়ার ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে বাবার জন্য ভোট চাচ্ছেন এই অভিনেতা। আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য আখাউড়া প্যেরসভা নির্বাচনে মেয়র পদে লড়ার জন্য তার বাবা নুরুল হক ভূঁইয়া মনোনয়পত্র সংগ্রহ করেছেন। বাবার নির্বাচনী প্রচারণার জন্য এখন আখাউড়ায় অবস্থান করছেন রোশান। ভোট চাওয়ার পাশাপাশি বাবার সঙ্গে বিভিন্ন সভায় অংশ নিয়েও বক্তব্য রাখছেন তিনি।

জানা গেছে, গতকাল সকালে তিনি পৌরসভার কলেজপাড়া এলাকায় প্রচারণা চালান। এ সময় তার বাবার পক্ষে সমর্থন দেওয়ার জন্য ভোটারদের অনুরোধ জানান।

এ বিষয়ে রোশান বলেন, ‘আমার বাবা আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের তিন বারের চেয়ারম্যান ও আখাউড়া পৌরসভার মেয়র ছিলেন। সবসময় তিনি মানুষের কল্যাণে কাজ করেছেন। আশা করছি জনগণ আবারো আমার বাবাকে মেয়র নির্বাচিত করবেন।’