বিবিসি
ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে ১০ নবজাতকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। মুম্বাই থেকে প্রায় ৯০০ কিলোমিটার দূরে ভান্ডারা জেলায় অবস্থিত ওই চারতলা হাসপাতালে স্থানীয় সময় শুক্রবার দিবাগত রাত ২টার দিকে আগুন লাগে বলে শনিবার ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
অগ্নিকাণ্ডের সময় হাসপাতালটির স্পেশাল নিউবর্ন কেয়ার ইউনিটে (এসএনসিইউ) ১৭ শিশু ভর্তি ছিল। দমকলকর্মীরা সাত শিশুকে উদ্ধার করতে পারলেও ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে বাকি ১০ শিশু মারা যায়। হাসপাতালটির এক চিকিত্সক জানিয়েছেন, মৃত নবজাতকদের বয়স ছিল এক থেকে তিন মাসের মধ্যে।
