বছরের প্রথম সপ্তাহে ডিএসইর পিই রেশিও বেড়েছে

আপডেট : ০৯ জানুয়ারি ২০২১, ২১:৪৭

ইত্তেফাক রিপোর্ট

চলতি বছরের প্রথম সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে। গত সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১৬ দশমিক ৫৩ পয়েন্ট। সপ্তাহ শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ১৭ দশমিক ৪৬ পয়েন্টে। সপ্তাহের ব্যবধানে পিই রেশিও বেড়েছে শূন্য দশমিক ৯৩ পয়েন্ট বা ৫ দশমিক ৬৩ শতাংশ।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে। তথ্যমতে, সপ্তাহ শেষে ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৮ দশমিক ৬০ পয়েন্টে। এছাড়া বিদ্যুত্ ও জ্বালানি খাতের ১০ দশমিক ৪৮ শতাংশ, টেলিযোগাযোগ খাতের ১৪ দশমিক ০৫ পয়েন্ট, সেবা ও আবাসন খাতের ১৬ দশমিক ৮৯ পয়েন্ট, ওষুধ ও রসায়ন খাতের ১৭ দশমিক ২২ পয়েন্ট, বস্ত্র খাতের ১৭ দশমিক ৫৪ পয়েন্ট, বিমা খাতের ১৯ দশমিক ১৩ পয়েন্ট, প্রকৌশল খাতের ১৯ দশমিক ২১ পয়েন্ট, খাদ্য খাতের ১৯ দশমিক ৭৪ পয়েন্ট, তথ্যপ্রযুক্তি খাতের ২২ দশমিক ৬৮ পয়েন্ট, সিমেন্ট খাতের ২৯ দশমিক ২৮ পয়েন্ট, বিবিধ খাতের ৪৯ দশমিক ৪৫ পয়েন্ট, পেপার খাতের ৬১ দশমিক শূন্য ১ পয়েন্ট, আর্থিক খাতের ৬১ দশমিক ৫৮ পয়েন্ট, সিরামিক খাতের ১৩১ দশমিক শূন্য ১ পয়েন্ট, ভ্রমণ ও অবকাশ খাতের ১৫৯ দশমিক ৪২ পয়েন্ট, চামড়া খাতের (-১৩ দশমিক ৫৪) পয়েন্ট এবং পাট খাতের পিই মাইনাস ৪৫ দশমিক ৪৭ পয়েন্টে অবস্থান করছে।